1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে চালু হচ্ছে ম্যারাডোনা স্টেডিয়াম

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার নামে নামকরণ করা স্টেডিয়াম পুনরায় চালু হচ্ছে। আর সেই উপলক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও আর্জেন্টিনা নারী ফুটবল দল। আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। এমনটিই জানিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন। বুয়েনস আইরেসের কাছে অবস্থিত এস্তাদিও উনিকো দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে হবে ম্যাচটি। দক্ষিণ আমেরিকা সফরে জার্মানির দ্বিতীয় ম্যাচটি হবে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে। সেখানে ৪ ডিসেম্বর পেরুর মুখোমুখি হবে তারা। এটিই হবে চলতি বছরে জার্মানির শেষ ম্যাচ। পেরুর নারী দলও পেতে যাচ্ছে বিশেষ অভিজ্ঞতা। ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলের বিপক্ষে খেলবে তারা। আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ। ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই আসর। বিশ্বকাপের আগে দক্ষিণ আমেরিকার ফুটবল সম্পর্কে ধারণা নিতে এই সফরে যাচ্ছে জার্মানি।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd