1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধিঃ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট পৌর যুবদলের উদ্যোগে শুক্রবার বিকালে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
 বাগেরহাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইকের নেতৃত্বে শহরের দাশপাড়ার মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পৌর যুবদলের ৯টি ওয়ার্ডের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, যুবদল গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।
আনন্দ শোভাযাত্রা শেষে শহরের শালতলা মোড়ে পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর যুবদল নেতা জাহিদ শেখ, অজিত শেখ, মোঃ খোকন প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd