মোরেলগঞ্জ( বাগেরহাট) সংবাদদাতা: আধুনিক সেবা ও উন্নত চিকিৎসার প্রত্যয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে । শুক্রবার সকালে ফিতা কেটে এ হাসপাতালের উদ্ধোধন করেন
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম ।
এ উদ্বোধন উপলক্ষে পৌর সদরের নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভার
আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, চিকিৎসার মূল লক্ষ্য থাকতে হবে
সেবা । আর এ সেবার লক্ষ্য নিয়ে চিকিৎসা সেবাকে মানুষের দোড় গোড়ায় নিয়ে যেতে । মধ্যবিত্ত ও
নিম্ন মধ্যবিত্তদের চিকিৎসাকে আর্থিক মানদন্ডে উর্ধে থেকে সেবা দিতে হবে।
সমাজ সেবক মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জামায়াত নেতা
অধ্যাপক শহিদুল ইসলাম ,পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার,উপজেলা জামায়াতের
আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, পৌর বিএনপির সভাপতি শিকদার ফুরদুল ইসলাম, সাধারণ সম্পাদক
আসাদুজ্জামান মিলন, পৌর জামায়াতের সাবেক আমীর রফিকুল ইসলাম , হাসপাতালের আবাসিক
মেডিকেল অফিসার ডাঃ ফারজিয়া সুলতানা ,মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম সহ
বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ , ,শিক্ষক ,সাংবাদিক সহ সুধিজন ।