1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

কারাবাও কাপ পেনাল্টি শুটআউটে ব্রাইটনকে হারিয়ে কোয়ার্টারে সিটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পেনাল্টি শুটআউটের কঠিন পরীক্ষা দিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে। ইত্তিহাদ স্টেডিয়ামে ব্রাইটনের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতেছে এনজো মারেসকার দল। সিটির গোলরক্ষক জেরোনিমো রুলি দুটি পেনাল্টি ঠেকিয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় সিটি। ৩০ মিনিটে মালিক ইয়ালকুয়ের গোলে এগিয়ে যায় ব্রাইটন। প্রথমার্ধ শেষ হওয়ার আগে মাতেও কোভাচিচের গোলে সমতা ফেরায় স্বাগতিকেরা। দ্বিতীয়ার্ধে জর্জিনিও রুটারের গোলে আবারও এগিয়ে যায় ব্রাইটন। তবে রায়ান শেরকির ফ্রি-কিক থেকে ভিতর রেইসের গোলে ২-২ সমতায় ফেরে সিটি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে কোভাচিচ পেনাল্টি মিস করলেও সিটিকে স্বস্তি এনে দেন রুলি। ব্রাইটনের ইয়াসিন আয়রি ও লুইস ডাঙ্কের শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। অ্যাস্টন ভিলার কাছে হারের পর সিটির একাদশে নয়টি পরিবর্তন এনেছিলেন কোচ মারেসকা। আরলিং হালান্ড, জিয়ানলুইজি দোন্নারুম্মা, রুবেন দিয়াজ, এলিয়ট অ্যান্ডারসন ও জশকো জিভার্দিওলকে বিশ্রাম দেওয়া হয়। অন্যদিকে ব্রাইটনও একাদশে সাতটি পরিবর্তন এনেছিল। তবে একাধিক পরিবর্তনের পরও দুই দলের লড়াই ছিল জমজমাট। শেষ পর্যন্ত রুলির নৈপুণ্যেই জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd