1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

স্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে এখনও ১৩৮ রানে এগিয়ে আছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের হাতে রয়েছে ৬ উইকেট। চা বিরতিটা আলোকস্বল্পতার কারণে কিছুটা আগেভাগেই নিয়ে নেন আম্পায়াররা। পরে বৃষ্টি এবং আলো কম থাকার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। বিরতি থেকেই ফিরেই বাজিমাত করেছে বাংলাদেশ। বিরতি শেষে মাঠে ফিরেই ফিফটি হাঁকানো ক্যাম্পবেলকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। স্লিপে দারুণ এক ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ৭৮ বলে ৫৪ রান করে বিদায় নেন ক্যাম্পবেল। ক্রিজে নেমেছেন কাভেম হজ। সেই হজও বেশিক্ষণ টেকেননি। চারে নামা কাভেম হজকে ফেরান তাইজুল ইসলাম। ২০ বলে ৭ রান করে বিদায় নেন হজ। দ্রুত সাজঘরে ফিরে যান আমির জাঙ্গুও। পাঁচে নেমে সুবিধা করতে পারেননি জাঙ্গু। ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। তাকেও ফেরান তাইজুল। ৯৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। টিকে থাকা ত্যাগনারায়ণ চন্দরপল এবং জাস্টিন গ্রিভস মিলে দিনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন। আর উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ক্যারিবিয়ানরা। ১৪৫ বলে ৪৩ রান করে অপরাজিত আছেন ত্যাগনারায়াণ। অন্যদিকে ২২ বলে ১৫ রান করে অপরাজিত আছেন জাস্টিন গ্রিভস। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন তাইজুল ইসলাম। ১টি করে উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ। এর আগে সাদমান ইসলামের সেঞ্চুরিতে বড় সংগ্রহের আশা জাগিয়েও দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সবমিলিয়ে গতকাল ৫৯ রান করতেই স্বাগতিকরা হারিয়েছে বাকি ৭ উইকেট। শেষ ১০ রানে তাদের ৪ উইকেট পড়েছে। ফলে ২৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। টেস্টে তৃতীয় সেঞ্চুরি করা সাদমান সর্বোচ্চ ১০৫, তাওহীদ হৃদয় ৪২ ও চোট পাওয়া লিটন দাস অপরাজিত ৩৪ রান করেন। বাংলাদেশের ইনিংস থামে ২৭২ রানে। ক্যারিবীয়দের পক্ষে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার (৫ উইকেট) নিয়েছেন বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান। এ ছাড়া শামার জোসেফ ও জশুয়া বিশপ ২টি করে উইকেট শিকার করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd