1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

বড় ধরণের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন নেইমার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

প্রতিপক্ষের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলায় বড় শাস্তির মুখে পড়তে পারেন নেইমার। সান্তোসের এই তারকার বিরুদ্ধে দেশটির ক্রীড়া ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ছয় ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি। তাতে ব্রাজিলিয়ান লিগের মৌসুমের শেষ ভাগে মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। গত শনিবার বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে প্রতিপক্ষের মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বিবাদে জড়ান নেইমার। বিরতির সময় দুই খেলোয়াড়ের তর্কের একপর্যায়ে মুখে হাত দিয়ে কথা বলতে দেখা যায় সান্তোসের এই ফরোয়ার্ডকে। পরে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর তাকে লাল কার্ড দেখানো হয়। প্রতিপক্ষের সঙ্গে বিবাদের সময় মুখ ঢেকে কথা বললে কী বলা হচ্ছে, তা আড়াল করার চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। বর্ণবাদী বা অন্য ধরনের আপত্তিকর মন্তব্য শনাক্ত ও প্রতিরোধের লক্ষ্যেই এমন আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। ম্যাচের পর নেইমারের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ তোলেন নেস্তর। বাহিয়ার এই মিডফিল্ডার বলেন, ‘সে আমাকে যা বলেছে, তা আমার এবং বাহিয়ার জার্সির প্রতি অত্যন্ত অসম্মানজনক।’ তবে অভিযোগ অস্বীকার করেছেন নেইমার। মুখ ঢেকে কথা বলাটা ভুল ছিল বলে স্বীকার করলেও নেস্তরকে সরাসরি কিছু বলেননি বলে দাবি তার। বরং বিবাদের সূত্রপাত নেস্তর করেছেন বলে অভিযোগ করেন ব্রাজিলের এই তারকা। প্রতিপক্ষের আচরণকে ফুটবলের ‘সবচেয়ে নোংরা কৌশলগুলোর একটি’ বলেও মন্তব্য করেছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd