1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

যে কারণে মিরপুর টেস্টে নেই মুশফিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মিরপুর টেস্টের ঠিক আগের দিন অনুশীলনের সময় হাতের আঙুলে চোট পান মুশফিকুর রহিম। অনুশীলন ছেড়ে বেরিয়েও চলে গিয়েছিলেন। যদিও পরে জানা গিয়েছিল, মুশফিকের চোট অতটা গুরুতর নয়। তবে মিরপুর টেস্টের একাদশে জায়গা হয়নি মুশফিকের। চোটের কারণেই একাদশের বাইরে তিনি। ম্যাচ শুরুর পর মুশফিকের চোটের ব্যাপারে বার্তা দিয়েছেন দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। মিরপুর টেস্টে না খেললেও সিলেটে পরের টেস্টে সুযোগ আছে মুশফিকের। বিসিবির প্রকাশিত ভিডিওতে ফিজিও বায়েজিদুল ইসলাম জানালেন, ‘মুশফিকুর রহিম অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে একটা ব্যথা পেয়েছে। পরবর্তীতে সে পর্যবেক্ষণে ছিল। সকাল পর্যন্ত পর্যাপ্ত উন্নতি হয়নি। এটা একটা আঘাতজনিত চোট। আমরা আশা করছি আগামী ৩ দিনের মধ্যে এটা সেরে যাবে। সে (মুশফিক) পরের টেস্টে অ্যাভেইলঅ্যাবল থাকবেন।’ সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী বৃহস্পতিবার, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd