1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

আশরাফুলকে সরিয়ে দিলো বিসিবি, ব্যাটিং সামলাবেন সালাউদ্দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় আপাতত দায়িত্ব পালন করবেন বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটিং কোচের পদে পরিবর্তনের কথা জানিয়েছে বিসিবি। ২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল।আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি রয়েছে আশরাফুলের। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দিলেও চুক্তি শেষ না হওয়া পর্যন্ত বিসিবির অন্য কোনো দায়িত্বে থাকবেন তিনি। আশরাফুলের দায়িত্ব পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন সালাউদ্দিন। এর আগেও সিনিয়র সহকারী কোচ হিসেবে জাতীয় দলের ব্যাটিং কোচের ভূমিকাই পালন করতেন তিনি। সেই দায়িত্বেই আপদকালীন হিসেবে ফিরলেন। নতুন কোচ নিয়োগের বিষয়ে অবশ্য কোনো সময়সীমা জানায়নি বিসিবি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd