1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

আত্মঘাতী গোলে বুলসের বিপক্ষে হারলো মায়ামি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

টানা তিন জয়ের পর হারের স্বাদ পেল লিওনেল মেসির ইন্টার মিয়ামি। নিউইয়র্ক রেড বুলসের মাঠে ২-০ গোলে হেরেছে তারা। ম্যাচের শুরুতে বেঞ্চে থাকা মেসি দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দলের আক্রমণে গতি ফেরালেও হার এড়াতে পারেননি। সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ক্যাসেমিরোর আত্মঘাতী গোল এবং শেষ দিকে এমিল ফর্সবার্গের গোলে জয় নিশ্চিত করে নিউইয়র্ক রেড বুলস। স্পেনের ওভিয়েদোতে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণসহ ব্যস্ত ভ্রমণসূচির কারণে ম্যাচের শুরুতে মেসিকে একাদশে রাখেননি মিয়ামির কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেস। গত বৃহস্পতিবার স্পেনে পৌঁছানোর পর গত শুক্রবার ক্রীড়া বিভাগে এই সম্মাননা গ্রহণ করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন তারকা। এরপর যুক্তরাষ্ট্রে ফিরে গত শনিবার মাঠে নামেন তিনি। ম্যাচের পর নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন মিয়ামি কোচ গঞ্জালেস। বিশেষ করে মাঝমাঠে বল হারানো, নিজেদের গোলমুখের দিকে মুখ করে অতিরিক্ত পাস দেওয়া এবং পেছন থেকে আক্রমণ গড়ে তুলতে ব্যর্থতার বিষয়গুলো তুলে ধরেন তিনি। গঞ্জালেস বলেন, ‘মাঝমাঠে আমরা অনেক বেশি বল হারিয়েছি। নিজেদের গোলমুখের দিকে মুখ করে অনেক পাস খেলেছি এবং পেছন থেকে আক্রমণ গড়ে তুলতে সমস্যায় পড়েছি। এর দায় আমাকে নিতে হবে।’ নিউইয়র্কের কাছে হারের ফলে মিয়ামির টানা তিন ম্যাচ জয়ের ধারার অবসান হয়েছে। একই সঙ্গে থেমেছে মেসির ব্যক্তিগত ধারাবাহিকতাও। ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা ১৩ ম্যাচে গোল করা অথবা গোলে অবদান রাখার পর এবার সেই ধারায় ছেদ পড়েছে আর্জেন্টাইন মহাতারকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd