1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

কুতুবদিয়ায় মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নজরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার): মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।‘ রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেলে বড়ঘোপ সমুদ্র সৈকত এলাকায় হোটেল সমুদ্র বিলাসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। কুতুবদিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিৱেন,  মৎস্য অধিদপ্তর,চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা।

সভায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো. আনোয়ারুল আমিন।

সভায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে আয়োজিত এ সভায় ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা, অবৈধভাবে মাছ ধরা বন্ধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জেলেসহ সংশ্লিষ্টদের সচেতন করার বিষয়ে আলোচনা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd