1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

ইয়েমেনের এডেনে হুথিদের হামলার পর শক্তিশালী বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এডেনে হুথিদের হামলার পর শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গতকাল বুধবার হুথিরা সরকার নিয়ন্ত্রিত এডেনে মিসাইল হামলা চালায়। সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক এডেন থেকে বিস্ফোরণের শব্দ শোনার তথ্য জানিয়েছেন। এছাড়া পুলিশ একই তথ্য জানিয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মিসাইল হামলার পর এডেন বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। এই বিমানবন্দরটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের নিয়ন্ত্রণে আছে। রাজধানী সানা হুথিদের দখলে থাকায় ইয়েমেনি সরকার এডেনকে তাদের অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে। গত সপ্তাহে এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেঙ্ েমিসাইল ছুড়েছিল হুথিরা। আলজাজিরার সাংবাদিক মহা আলী জানিয়েছেন, হুথিরা এডেন বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে হামলার তথ্য জানিয়ে বলেছেন, তাদের যোদ্ধারা এডেনের বদর ক্যাম্পে ইয়েমেনি বাহিনীর মিলিটারি অপারেশন রুম টার্গেট করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তিনি দাবি করেছেন, হামলাটি ছিল নির্ভুল এবং সরাসরি। সূত্র: আলজাজিরা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd