1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

জার্মানিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। তবে এসব কর্মসূচিকে কেন্দ্র করে উগ্রপন্থি গোষ্ঠীগুলো পরিস্থিতির সুযোগ নিতে পারে বলে সতর্ক করেছে পুলিশ। গতকাল বুধবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ‘জেন জেড স্টেহট আউফ’ নামের ওই উদ্যোগের পক্ষ থেকে বার্লিন, হামবুর্গ, কোলন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ জার্মানির বিভিন্ন শহরে বিক্ষোভের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের দাবি, শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের পরিকল্পনা নিয়ে তরুণদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এসব ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরতেই দেশজুড়ে বিক্ষোভের আয়োজন করা হচ্ছে। এদিকে বিক্ষোভকে ঘিরে উগ্রপন্থি গোষ্ঠীগুলোর সম্ভাব্য তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন পুলিশ। জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ বলেন, উগ্রপন্থিরা নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের বিক্ষোভকে ব্যবহার করার চেষ্টা করতে পারে। তবে এমনটি হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, বিক্ষোভগুলো প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের ন্যায্য প্রতিবাদ কি না, নাকি কেউ হ্যালোইন রাতকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে চাইছে, তা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে। সূত্র: আনাদোলু এজেন্সি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd