সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি আকাশপথ থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন এবং সেখান থেকে লক্ষ্মীঘাটের উদ্দেশ্যে রওয়ানা হবেন। পরবর্তীতে নদীপথে বাগেরহাট জেলার ‘বানৌজা মংলা’ পৌঁছাবেন এবং সেখানকার ওয়ার্করুমে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় যোগ দেবেন।
দুপুরের মধ্যাহ্ন বিরতি শেষে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের জেটি এবং প্রস্তাবিত ‘বেজা অর্থনৈতিক অঞ্চল’ (BEZA Economic Zone) সরেজমিনে পরিদর্শন করবেন।
পরিদর্শন শেষে বিকেলে মোংলা থেকে হেলিকপ্টারযোগে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং সন্ধ্যায় রাজধানীতে পৌঁছাবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি ও নিচ্ছদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।