1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

ভক্তদের চমক দিলেন টম হল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপালি পর্দায় ফিরছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তবে সিনেমাটি মুক্তির আগেই বিশ্বজুড়ে থাকা এর ভক্তদের জন্য এক দারুণ চমক নিয়ে হাজির হলেন হলিউড তারকা টম হল্যান্ড। সিনেমাটির প্রচারণায় পুরো টিমকে সাথে নিয়ে একটি বিশাল বৈশ্বিক সফরে বের হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল সোমবার ‘স্পাইডার-ম্যান’ সিনেমার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় টম হল্যান্ড নিজেই এই রোমাঞ্চকর খবরটি নিশ্চিত করেন। আর এই ঘোষণার পর থেকেই মার্ভেল অনুরাগীদের মাঝে উদ্দীপনা তুঙ্গে। ভিডিও বার্তায় উচ্ছ্বসিত টম হল্যান্ড বলেন, ‘সবাই কেমন আছেন? আমি টম বলছি। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার জন্য আমরা এক বিশাল বৈশ্বিক সফরে বের হচ্ছি। সারাবিশ্বের ভক্তদের সাথে দেখা করতে এবং সবাই মিলে একসাথে স্পাইডার-ম্যান উদযাপন করতে আমি আর অপেক্ষা করতে পারছি না।’ এদিন শুধু সফরের ঘোষণাই দেননি হল্যান্ড, বরং ভক্তদের সাথে যুক্ত হতে একটি মজার খেলারও আভাস দিয়েছেন। এই ট্যুের তারা প্রথম কোন দেশে যাচ্ছেন, তা ভক্তদের অনুমান করতে বলেছেন তিনি। সফরকারী দলের ভ্রমণ পরিকল্পনা এবং প্রচারণামূলক কার্যক্রমের লাইভ আপডেট দিতে ‘স্পাইডি ট্র্যাকার’ নামের একটি বিশেষ ট্র্যাকিং সিস্টেম চালু করার কথাও জানান এই অভিনেতা। হল্যান্ড আরও বলেন, ‘আমরা প্রথমে কোথায় যাচ্ছি বলে আপনার মনে হয়? কমেন্ট বঙ্ েজানান। আমি শুনেছি ‘স্পাইডি ট্র্যাকার’ নামের দারুণ কিছু একটা আসছে, যার মাধ্যমে আমাদের গতিবিধি ট্র্যাক করা যাবে। তাই সেখানে নজর রাখুন, আপনার অনুমান মিলল কি না দেখুন। সবার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে।’ উল্লেখ্য, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় টম হল্যান্ডের পাশাপাশি আরও অভিনয় করেছেন জনপ্রিয় তারকা জেন্দায়া এবং স্যাডি সিঙ্ক। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ জুলাই, ২০২৬ তারিখে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতিক্ষিত এই সিনেমাটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd