1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

কপিলমুনিতে সাবেক চেয়ারম্যান ডাবলুথর বিভিন্ন পূজা মন্ডপে অনুদান প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কপিলমুনি (খুলনা) অফিস: আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে জননন্দিত সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন
ডাবলু পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় ও
আর্থিক অনুদান প্রদান করেছেন। ১৯ ও ২০ অক্টোবর বিকাল ৫ টায় অর্ধশতাধিক মোটর সাইকেল
বহর নিয়ে কপিলমুনির বাজার থেকে শুরু করে আগড়ঘাটা, নাবা, হাউলী, গোয়ালবাথান,
চিনামলা, কাশিমনগর ঘাটকান্দা, কাশিমনগর ঋষি পাড়া, উত্তর কাশিমনগর ঋষি পাড়ার পূজা
মন্ডপে সনাতন ধর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ব্যক্তিগত তহবিল থেকে ১ হাজার টাকা করে
অনুদান প্রদান করেন। এ সময় চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন ডাবলু বলেন, সনাতন
ধর্মীদের সবচেয়ে বড় পূজা উৎসব শারদীয় দূর্গা পূজায় কোন অশুভ শক্তি যাতে পূজা মন্ডপে
বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং নির্বিঘ্নে পূজা অর্চনা করতে পারেন বর্তমান সরকার
তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমান সরকার প্রতিটা
পূজা মন্ডপে অনেক বেশি অনুদান প্রদান করেছে। শুধু তাই নয়, পাইকগাছা কয়রার সংরক্ষিত
আসনের এমপি ফাহমিদা হক ও খুলনা জেলা প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি প্রতিটা
পূজা মন্ডলে অতিরিক্ত ৭ হাজার টাকা প্রদান করেছেন। বর্তমান সরকার আপনাদের সুখে-দুখে
পাশে আছে এবং থাকবে। এ সময় উপস্থিত ছিলেন কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক
সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও খুলনা জেলা
যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এম আজাদ হোসেন, ইউনিয়ন বিএনপ্#ি৩৯;র সাবেক সহ
সভাপতি আনিস বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক সুজায়েত গাজী, ইউনিয়ন
বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক নজরুল বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের
সভাপতি মোহাম্মদ শফিয়ার মোড়ল, কপিলমুনি ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মজিদ গাজী,
কাজী মুছা ওয়ার্ড সভাপতি মোঃ নুরুজ্জামান, মালত ওয়ার্ডের বাবুল সরদার, মোঃ ফসিয়ার
রহমান, রাসেল গাজী, রায়হান, গৌতম মন্ডল, বাবলু হাজরা, হাকিম সরদার, জমির সরদার, জিন্নাত
মোড়ল, আব্দুর রাজ্জাক রাজু, মোমজেদ সর্দার, মোঃ কামরুল গাজী, হারুন সরদার, কামাল সরদার,
প্রমূখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd