1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে চেয়ারম্যান  প্রার্থীর মোটর শোভাযাত্রা  মন্ডপ পরিদর্শন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
এম. পলাশ শরীফ, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে রামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির দলীয় সমার্থন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মো. ফজলুর রহমান-এর প্রায় ১৫ কিলোমিটার মোটর শোভাযাত্রা শেষে শারদীয় দুর্গা উৎসবে সনাতনীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার সন্ধায় শারদীয় দুর্গা উৎসবে মহা অষ্টমীতে রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান ইউপি সদস্য আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ ফজলুর রহমান পোলেরহাট কচুবুনিয়া থেকে মোটর শোভাযাত্রাটি দলীয় নেতাকর্মীদের নিয়ে বের হয়ে ইউনিয়নের রামচন্দ্রপুর, কুমারখালী, ডুমুরিয়া, কামলা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতনীদের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৪, আসনে  সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে নমিনী বিএনপি নেতা সোমনাথ দে।
বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সমাজ সেবক মোঃ ফজলুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাদিক শিকদার, যুবদল নেতা আলী আজিম বাবুল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ মোল্লাসহ সাংগঠনিক সম্পাদক কাওছার শেখ সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বিএনপি নেতা সোমনাথ দে বলেন,  প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্প্রতি এ বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৈদ্য ও খ্রিষ্টান সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় উৎসব স্মপ্রতির বন্ধনে উৎসবমুখোর পরিবেশেই পালন হবে। ধর্ম যার যার বাংলাদেশ সবার। একই সাথে তিনি আরো বলেন, আসন্ন স্থানীয় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপি দলীয় সমর্থন তাকেই দিবে যার সাথে জনগনের সম্পৃক্ততা রয়েছে। সকলে ৯ ওয়ার্ডের ইউপি সদস্য ও দলীয় সমর্থন চেয়ারম্যার প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করারও আহবান জানান। পরে তিনি পাশ্ববর্তী চিংড়াখালী ইউনিয়নের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd