1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চাপে দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের খেলা মাঠে গড়িয়েছে অতি সামান্য। তবে সেই ১২.২ ওভারের খেলায় ঝলক দেখিয়েছেন অজি পেসার স্কট বোল্যান্ড। তুলে নিয়েছেন দুই উইকেট। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ২০ রান। নাথান লায়নের বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়ে পরপর দুই বলে ফিরিয়েছেন এইডেন মার্করাম (১১) ও ডেভিড বেডিংহাম (০)। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সেটি শেষ পর্যন্ত হয়নি। স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরবর্তী দিনগুলোতে অতিরিক্ত ওভার খেলার সুযোগ থাকলেও আবহাওয়ার পূর্বাভাসে আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকালের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেমে গেলে নির্ধারিত সময়েই টস হয়। টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে ৯০ মিনিট দেরি হয়। এরপর মাত্র ৫.৩ ওভার খেলা হওয়ার পর আবার বৃষ্টি নামে। ফলে আগেভাগেই মধ্যাহ্নভোজের বিরতি দিতে হয়। প্রথমে কিছুটা ছন্দহীন ছিলেন মিচেল স্টার্ক। পরে বিরতির পর বোল্যান্ডকে আক্রমণে আনলে তিনি চমক দেখান। নিজের প্রথম ওভারটি মেডেন করেন বোল্যান্ড। পরের ওভারের চতুর্থ বলে পান উইকেটের দেখা। স্টার্কের বলে দুটি দৃষ্টিনন্দন ড্রাইভ খেলা মার্করাম সামনের পায়ে ভর করে খেলতে গেলে ভেতরের কানায় লেগে বল আঘাত করে মিডল স্টাম্পে। ১১ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরের বলে আউট হন নতুন ব্যাটার বেডিংহামও। ব্যাটের কানায় বল চলে যায় উইকেটকিপার অ্যালেঙ্ ক্যারির গ্লাভসে। রানের খাতা খোলার আগেই গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। মার্কুস অ্যাকারম্যান ৫ ও অধিনায়ক তেম্বা বাভুমা ৪ রান করে অপরাজিত আছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd