1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

একমাত্র গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কাই হ্যাভার্জ, মার্টিন ওডেগার্ড, বুকায়ো সাকা। শক্তিশালী আক্রমণভাগ নিয়ে আর্সেনাল লম্বা সময় নটিংহ্যাম ফরেস্টের প্রতিরোধ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত বেঞ্চ থেকে নামা ইংল্যান্ডের ফরোয়ার্ড ননি মাদুয়েকে গানারদের উদ্ধার করলেন। সিটি গ্রাউন্ডে আর্সেনাল সাত ম্যাচে ষষ্ঠ জয় পেয়েছে মাত্র ১-০ গোলে। নটিংহ্যামের বিপক্ষে ৭৪ শতাংশ সময়ে বল দখলে রেখেও আক্রমণে যেতে ঘাম ছুটেছে গানারদের। পুরো ম্যাচে তারা লক্ষ্যে শট নিয়েছে একবার। সেটা থেকেই তারা গোল আদায় করেছে। হাফটাইমে বদলি নামেন মাদুয়েকে। সম্প্রতি ইংল্যান্ড দল থেকে বাদ পড়া এই ফরোয়ার্ড খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে জাল কাঁপান। রাইসের বানিয়ে দেওয়া বলে মাদুয়েকে বাঁ দিক থেকে কাট করে ঢ়ুকে পড়েন এবং তার জোরালো শট জেয়ার কুনহার গায়ে লেগে জাল খুঁজে পায়। আর ওই গোলই আর্সেনালের তিন পয়েন্টের জন্য যথেষ্ট ছিল। এই জয় আর্সেনালকে প্রিমিয়ার লিগ টেবিলের দুই নম্বরে তুলেছে। ম্যানসিটির চেয়ে তিন পয়েন্ট পেছনে তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd