1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

পিএসজি ম্যাচের আগে বার্সা শিবিরে চোটের ধাক্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। চোটের কারণে আজ মঙ্গলবারের ম্যাচে খেলতে পারবেন না দলের দুই ডিফেন্ডার এরিক গার্সিয়া ও হুলেস কুন্দে। তাদের অনুপস্থিতিতে রক্ষণভাগ সাজানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কোচ হান্সি ফ্লিক। বিশেষ করে রাইট-ব্যাক পজিশনে নিয়মিত খেলানো দুই ফুটবলারকে একসঙ্গে হারানো বার্সার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধু পিএসজি ম্যাচ নয়, রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগামী সপ্তাহের এল ক্লাসিকোতেও গার্সিয়াকে পাচ্ছে না কাতালান ক্লাবটি। উরুর চোটে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই স্প্যানিশ ডিফেন্ডারকে। অন্যদিকে, কুন্দের চোটের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। ফলে সপ্তাহের শেষ দিকে লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। গত শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে জয়ের ম্যাচে চোট পান এরিক গার্সিয়া। পরীক্ষার পর তার উরুতে চোট ধরা পড়ে। প্রাথমিকভাবে চার সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এর ফলে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পাশাপাশি রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতেও খেলতে পারবেন না গার্সিয়া। গুরুত্বপূর্ণ দুই ম্যাচে তার অনুপস্থিতি বার্সেলোনার রক্ষণভাগের জন্য বড় ধাক্কা। চলতি মৌসুমে রাইট-ব্যাক পজিশনে গার্সিয়াকে নিয়মিত ব্যবহার করেছেন ফ্লিক। তার চোটের কারণে এখন সেই জায়গায় বিকল্প খুঁজতে হচ্ছে বার্সা কোচকে। গার্সিয়ার মতো একই ম্যাচে চোট পান হুলেস কুন্দেও। রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে গিয়ে গোড়ালিতে মচকানোর সমস্যায় পড়েন ফরাসি ডিফেন্ডার। তবে কুন্দের চোটের মাত্রা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে তার শারীরিক অবস্থা মূল্যায়ন করা হবে। ফলে এল ক্লাসিকোতে তাকে পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কুন্দেও চলতি মৌসুমে বার্সেলোনার রাইট-ব্যাক পজিশনে খেলেছেন। তার অনুপস্থিতি দীর্ঘায়িত হলে দলের রক্ষণভাগে বিকল্পের সংকট আরও বাড়তে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd