1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ইউ.পি.আর. দাখিল মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি:  বাগেরহাটের ইউ.পি.আর. দাখিল মাদ্রাসায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও নৈতিক শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ১৯ অক্টোবর সোমবার  সীরাতুন্নবী (সা.) মাহফিল, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বাদ যোহর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, নাতে রাসুল, শিক্ষার্থীদের আলোচনা, ইসলামিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস.এম. হিশামুন হক। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর সৈয়দ রেজাউল হক। সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মাওলানা মুহাম্মদ মোজাফফর হুসাইন।
আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকার মাইলস্টোন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সিনিয়র প্রভাষক মাওলানা মোতাহার হুসাইন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী হাফেজ মো. আল মামুন। একই শ্রেণির শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম নাতে রাসুল পরিবেশন করেন। মাদ্রাসার পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন মো. শহীদুল্লাহ।
আলোচনা পর্বে বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ, নৈতিক চরিত্র গঠন, সত্যবাদিতা, মানবসেবা ও পারস্পরিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা জরুরি।
শিক্ষার্থীদের অংশগ্রহণে সীরাতভিত্তিক আলোচনায় সাফিয়া আহমেদ মাহ জাবিন মহানবী (সা.)-এর জীবনী নিয়ে বক্তব্য দিয়ে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন।
পরে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামিক কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার প্রধান ও শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd