1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

আনচেলত্তির উপরেই ভরসা রাখছেন কাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে আবারও শিরোপার লড়াইয়ে দেখতে চান দেশটির কিংবদন্তি ফুটবলার কাকা। আর সেই স্বপ্ন পূরণে কোচ কার্লো আনচেলত্তির ওপরই ভরসা রাখছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই সাবেক তারকা। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কাকা বলেছেন, বর্তমান সময়ে ব্রাজিল জাতীয় দলের জন্য আনচেলত্তিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তার মতে, সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও ব্রাজিলের ইতিহাস ও ফুটবল সংস্কৃতি দলটিকে সবসময়ই শিরোপা প্রত্যাশীদের কাতারে রাখে। কাকার বলেন, ‘ব্রাজিল হয়তো টুর্নামেন্ট শুরুর আগে শীর্ষ তিন ফেভারিটের মধ্যে নেই, কিন্তু এটি এখনো একটি ভালো দল। আর কার্লো তো কার্লোই।’ তার বিশ্বাস, অভিজ্ঞ ইতালিয়ান কোচের নেতৃত্বে সেলেসাওরা আবারও বিশ্বমঞ্চে নিজেদের হারানো মর্যাদা ফিরে পেতে পারে। তিনটি বিশ্বকাপ খেলা কাকা বলেন, ‘বিশ্বকাপের আবেগ, চাপ ও প্রত্যাশা তিনি খুব ভালোভাবেই বোঝেন। তাই দীর্ঘদিনের হতাশা কাটিয়ে ব্রাজিল যদি এবার সফল একটি বিশ্বকাপ উপহার দিতে পারে, তবে সেটি পুরো দেশের জন্যই হবে আনন্দের উপলক্ষ।’ ২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের। এই সময়ে মাত্র একবার সেমিফাইনালে উঠতে পেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ঘরের মাঠে সেই আসরে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের ব্যবধানে হেরেছিল সেলেসাওরা। সেই দীর্ঘ শিরোপা-খরা কাটানোর লক্ষ্য নিয়েই দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি, যাকে ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবে বিবেচনা করা হয়। তবে বিশ্বকাপ অভিযান শুরুটা খুব একটা স্বস্তিদায়ক হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ম্যাচ শেষে আনচেলত্তিও স্বীকার করেছেন, দলকে আরও উন্নতি করতে হবে এবং সামনে কিছু পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। তবু কাকার আস্থা অটুট। তার মতে, আনচেলত্তির অভিজ্ঞতা, শান্ত নেতৃত্ব এবং বড় মঞ্চে সাফল্যের ইতিহাসই ব্রাজিলকে আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd