1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

‎পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ‎খুলনার পাইকগাছায় স্বামীর উপর অভিমান করে গলায় ওড়না পেচিয়ে বট গাছের ডালে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা করেছে। পাইকগাছা উপজেলাধীন লস্কর ইউনিয়নের লস্কর গ্রামের গোলাম রসুলের স্ত্রী রহিমা বেগম(৩৮) গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
‎জানাযায়, উপজেলার লস্কর ইউনিয়নের লস্কর গ্রামের গোলাম রসুলের স্ত্রী রহিমা বেগম (৩৮)কে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়ির সামনে প্রতিবেশী খালেক গাজীর বট গাছের ডালের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলতে দেখে শাশুড়ি রাবেয়া বেগম চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে গাছ থেকে নামায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার রাত সাড়ে ১০ টার দিকে মৃত ঘোষণা করেন।
‎স্থানীয় সূত্রে জানা যায়, রহিমা বেগমের স্বামী বাজার থেকে ছোট মাছ ক্রয় করে বাড়িতে আসলে,স্বামীর সাথে ছোট মাছ নিয়ে কথার কাটাকাটি হয়। এ ঘটনায় অভিমানে আত্মহত্যা করতে পারেন বলে মনে করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd