1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো বিদায় নেননি জাহানারা আলম। বিদায় নেওয়ার আগে বাংলাদেশ জাতীয় দলের হয়ে আবারও খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। প্রায় দুই বছর আগে তিনি শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন। মানসিক স্বাস্থ্যের কথা জানিয়ে জাতীয় দল থেকে সরে গিয়েছিলেন জাহানারা। এরপর পাড়ি জমান অস্ট্রেলিয়া। সেখানে ক্লাব ক্রিকেট খেলে যাচ্ছিলেন। এর মধ্যেই গেল বছর ডিসেম্বরে তার সঙ্গে ঘটে যাওয়া মানসিকসহ যৌন হেনস্থার কথা প্রকাশ্যে আনেন। বছর না যেতে এবার নতুন বোর্ডকে জানিয়েছেন জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা। এ প্রসঙ্গে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, ‘সে অনেকদিন আগে বলেছিল ফিরতে চায়, বোর্ডকে জানিয়েছে। সে দেশের হয়ে আবার খেলতে চায়। এখন খেলতে হলে সাধারণত যেসব প্রসেস আছে, সেটা অনুসরণ করতে হবে। ঘরোয়াতে খেলতে হবে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। এরপর নিয়মিত পারফরম্যান্স করতে হবে। বাকিটা সিলেক্টরদের ব্যাপার।’ পরে নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদের সঙ্গে জাহানারার খেলতে চাওয়া নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তাকে ওয়েলকাম করব ফিরতে চাইলে। অনেকদিন যেহেতু আন্তর্জাতিক ম্যাচ খেলেনি জাহানারা, সেই কারণে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। এরপর ঘরোয়াতে পারফর্ম করতে হবে। তার স্কিল কেমন আছে দেখতে হবে, ভালো করলে বিবেচিত হবে। এ ছাড়া সামনে ঘরোয়া খেলা রয়েছে দল তো ঠিক। বিসিবি দেখবে তাকে কোন দলে দেবে, তবে আগে তো তাকে ফিরতে হবে।’

ফুটবল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd