1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

কপিলমুনি সিটি প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি! তালের বীজ রোপনের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কপিলমুনি (খুলনা) অফিস: কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল
৮ টায় ৫ হাজার তাল বীজ রোপনের উদ্বোধন করা হয়েছে। বীজ রোপনের উদ্বোধন করেন
কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ হাসানুজ্জামান। প্রতাপকাঠি হাউলি ও
তালতলা রাস্তার দুপাশে এই তালের বীজ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি
প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, হরিঢালী
ইউনিয়ন বিএনপ্#ি৩৯;র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জোয়ারদার, সিটি
প্রেসক্লাবের সদস্য জি এম রফিকুল ইসলাম, এম আজিজুর রহমান, আব্দুল মজিদ গাজী প্রমুখ।
বীজ রোপণকালে প্রধান অতিথি বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে, বজ্রপাত থেকে বাঁচতে ও বিশুদ্ধ অক্সিজেন পেতে তাল গাছের বিকল্প নেই। সিটি
প্রেসক্লাবের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই। প্রসঙ্গত, বৃক্ষরোপণ মৌসুমের শুরু থেকে
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষরোপন করে আসছে সংগঠনটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd