1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা খানমের অবসর গ্রহণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনূর আরেফীন।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হোসনে আরা হাসি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মেরাজুল ইসলাম খসরুসহ অন্যান্য অতিথি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষিকা মাহমুদা খানমের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণা করা হয়। এ সময় তাঁর শিক্ষা ও শিক্ষার্থীদের প্রতি অবদানের কথা তুলে ধরে অবসরজীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করা হয়।

১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন মো. হারুন আল রশিদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd