মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জ বৃহস্পতিবার সকালে উপজেলার পল্লীমঙ্গল থেকে সন্ন্যাসী ফেরিঘাট পর্যন্ত কার্পেটিং ৯ কিমি রাস্তা ও ফেরিঘাটের নির্মান কাজের পরিদর্শন করেছেন স্থানীয় এমপি অধ্যক্ষ আব্দুল
আলিম।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্ধসঢ়;্রকৌশলী মো.
আশরাফুল ইসলাম, জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাত
হোসাইন , ব্যবসায়ী লোকমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ ।
এসময় বাগেরহাট-৪ আসনের এমপি অধ্যক্ষ আব্দুল আলিম বলেন , বিএনপি-জামায়াত সরকারের আমলে
মাওলানা দেলোয়ার হোসেন সাইদী ও মুফতি মাওলানা আব্দুস সত্তার এমপি পানগুছি নদীর সন্ন্যাসী-কলারন
ঘাটে ফেরি সার্ভিসটি চালু করেছিলেন। আর এ কারনেই ফেরিঘাটটি পরিত্যক্ত ঘোষনা করে
আওয়ামীলীগ সরকার ।