সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রথম ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরে তিনটি উপজেলায় ইভিএম এ নির্বাচনের ফলাফল ঘোষণা

প্রতিনিধি: / ৪০৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

পিরোজপুর প্রতিনিধি : প্রথম ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরে
তিনটি উপজেলায় ইভিএম এ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে বিজয়ী
হয়েছেন পিরোজপুর সদর উপজেলায় দোয়াত কলম মার্কা নিয়ে এস এম বায়েজিদ
হোসেন। ইন্দুরকানী উপজেলায় জেলা যুবলীগ সাধারন সম্পাদক আনারস প্রতিক
নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন জিয়াউল আহসান গাজী । অপরদিকে
নাজিরপুর উপজেলায় দোয়াত কলম মার্কা নিয়ে স্থানীয় এমপির ছোট ভাই এস এম
নূরে আলম সিদ্দিকী শাহীন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। আজ বুধবার
রাতে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং
অফিসার।
এছাড়াও পিরোজপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তালা
প্রতীক নিয়ে রফিকুল ইসলম সুমন। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পদ্মফুল
মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন শাহানাজ পারভীন শানু।
ইন্দুরকানী উপজেলায় উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে তালা মার্কা নিয়ে
বিজয়ী হয়েছেন মাহমুদুল হক দুলাল। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে কলস
মার্কা নিয়ে বিজয়েী হয়েছেন দিলারা পারভীন লাভলী।

 


এই বিভাগের আরো খবর