1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

বাগেরহাটে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় মহিলা পরিষদের কর্মশালা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বাগেরহাটের রামপালে কর্মশালা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রামপাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপকূলীয় এলাকার নারী কৃষক, উদ্যোক্তা, যুবনারী ও মহিলা পরিষদের বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নারী অংশ নেন।কর্মশালার মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে নারীদের সচেতন করা, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি, জলবায়ু-সহনশীল কৃষিপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া এবং নারী উদ্যোক্তাদের সরকারি সহায়তা, বিনিয়োগ ও বাজারসংযোগের বিষয়ে অবহিত করা।
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি পিয়ারা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী। কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির পরিবেশবিষয়ক সম্পাদক পারভীন ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক রিজিয়া পারভীন।
প্রধান অতিথির বক্তব্যে তামান্না ফেরদৌসী বলেন, উপকূলীয় নদী ভাঙন প্রবণ এলাকা হওয়ায় রামপালের কৃষিতে মাটির লবণাক্ততা ও জোয়ার-ভাটার প্রভাব বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি মোকাবিলায় প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক, সমন্বিত ও জলবায়ু-সহনশীল কৃষিপ্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন। কৃষি ও অকৃষি খাতে নারীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।কর্মশালায় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন (তুহিন), উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় এবং রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত বিশ্বাস। নিজ নিজ ক্ষেত্রে সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন স্থানীয় কৃষক ঝর্না মুখার্জী, কাঁকড়াচাষি সুষমা বিশ্বাস ও মৎস্য আহরণকারী সন্ধ্যা রাণী ঘরামী। কর্মশালার দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীরা ছয়টি দলে বিভক্ত হয়ে দলীয় আলোচনায় অংশ নেন। এতে কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা, নারী উদ্যোক্তাদের জন্য সহযোগিতার সুযোগ, উপযোগী কৃষিপ্রযুক্তি, নারীর ক্ষমতায়ন এবং সুন্দরবনসংলগ্ন এলাকার নারীদের স্বাস্থ্যঝুঁকিসহ জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব নিয়ে আলোচনা হয়।
এ সময় মহিলা পরিষদের কেন্দ্রীয় পরিবেশ উপপরিষদের সদস্য আফিফা তাজ রিমিন ইন্না, প্রোগ্রাম অফিসার পিন্টু কুমার মন্ডল এবং বাগেরহাট জেলা শাখার সংগঠন সম্পাদক হেনা চৌধুরী, অর্থ সম্পাদক নাদিরা আকরাম, আন্দোলন সম্পাদক সোনালী সোম, পরিবেশ সম্পাদক টুম্পা আক্তার মিম ও অফিস এক্সিকিউটিভ ফারহানা পারভীন রেখাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd