1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

ফকিরহাটে জাতীয় শিশুকন্যা দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি : “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় শিশুকন্যা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত ভবন চত্ত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও: এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারী আবুল আলা মাসুম, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান সহ বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফকিরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স

ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং করেন উপজলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাসের পরিচালনায় এসময় উপজেরা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী খান ও মেহেদী আল নোমান, বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ মোড়ল কামরুল জামান, সহ বিভিন্ন কর্মকর্তা ও নানা শ্রেলিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd