পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: খুলনার পাইকগাছার নতুন বাজারের ঔষধ ও এজেন্ট ব্যাবসায়ী বিন্দা সেনের দোকানের পিছনের পাকা দেওয়াল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ১০ অক্টোবর গভির রাতের যে কোনো সময় চুরির এ ঘটনা ঘটেছে। দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা, ফ্লেক্সিলোড কার্ড সহ বিভিন্ন ঔষধ চুরি হয়েছে।
দোকান মালিক বিন্দা সেন জানান, প্রতিদিনের মতো শনিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। রবিবার সকালে দোকান খুলে দেখি ঘরের পিছনের কোনার ইট ভেঙ্গে ফেলা হয়েছে। ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা ভিতরে কোন টাকা নেই, ফ্লেক্সিলোডের কোন কার্ড নেই ও কিছু ঔষধ চোরেরা নিয়ে গেছে।
এ ঘটনায় দোকান মালিক বিন্দা সেন পাইকগাছা থানায় অভিযোগ করেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।