1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখলো ব্রাজিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬

বিশ্বকাপ মানেই ব্রাজিল। ফুটবলের সবচেয়ে সফল দলটির নামের পাশে আছে পাঁচটি শিরোপা। তবে ২০২৬ বিশ্বকাপের যাত্রাটা জয় দিয়ে শুরু করতে পারেনি সেলেসাওরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভিনিসিয়ুসরা। তবে এই ড্রয়ের মধ্যেও একটি ঐতিহাসিক রেকর্ড অক্ষুণ্ন রেখেছে লাতিন আমেরিকার দলটি। বিশ্বকাপের প্রথম ম্যাচে হার না মানার যে ধারাবাহিকতা ব্রাজিল ধরে রেখেছে, তা এখন ৯২ বছরে গিয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিল প্রথম ম্যাচে হেরেছিল কেবল প্রথম দুই আসরে। ১৯৩০ সালে যুগোস্লাভিয়ার কাছে ২-১ গোলে এবং ১৯৩৪ সালে স্পেনের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল তারা। এরপর ১৯৩৮ বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নিজেদের উদ্বোধনী ম্যাচে আর কোনো হার দেখেনি ব্রাজিল। এই দীর্ঘ সময়ে ব্রাজিলের বিশ্বকাপের ২২ টি প্রথম ম্যাচে তাদের জয় ১৭ টি। তিনটি ড্র ও দুটি হার। সর্বশেষ মরক্কোর বিপক্ষে ড্র করলেও পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়নি তাদের। হার এড়িয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজিত থাকার ব্রাজিলের রেকর্ড এখন টানা ৯২ বছরের। ১৯৩৪ সালের পর কেটে গেছে প্রায় এক শতাব্দী, কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলকে হারানোর কীর্তি আর কোনো দল গড়তে পারেনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd