1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

আবারও পাকিস্তানের মেয়েদের হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দ্বিতীয় ম্যাচে অবশ্য লঙ্কানদের কাছে হেরে যায় তারা। তৃতীয় ম্যাচে আবারও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলতে নামেন সাদিয়া ইসলামরা। এই ম্যাচে ১৩ রানে জিতে ফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানে থামে পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখেই পড়েছিল বাংলাদেশ। মাত্র ৪ রানের মাথায় ২ উইকেট হারিয়েছিল টাইগ্রেসরা। তবে অচেনা ১৭, নিশি ২০, অধিনায়ক সাদিয়া ২৪, সাদিয়া আক্তার অপরাজিত ৩৩ ও ফারজানার অপরাজিত ২৮ রানে ১৩৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে রোজিনা ও মাহাম দুইটি এবং সাহার বানু একটি উইকেট শিকার করেন। রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালোই করেছিল পাকিস্তান। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তুলে নেয় তারা। উদ্বোধনী জুটিও একসময় ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছিল। রাভাইল ফারহান ২৯ বলে ৩২ এবং কোমল খান ২৯ বলে ৩৬ রান করেন। তবে ৬৯ রানে প্রথম উইকেট হারানোর পর দ্রুতই ছন্দ হারায় পাকিস্তান। ৭০ ও ৭১ রানের মধ্যে আরও দুটি উইকেট পড়ে। মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। বিপরীতে ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৬ রানেই থেমে যায় পাকিস্তান। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ফারজানা ইয়াসমিন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। নিশিতা আক্তার নিশি ২৮ রানে ২ উইকেট এবং তিথি দাস অপর্ণা ৮ রান দিয়ে একটি উইকেট নেন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd