1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বাগেরহাট জেলা হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
বাগেরহাট প্রতিনিধিঃ সারাদেশের ১০টি হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর অংশ হিসেবে বাগেরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন বন্ধ থাকা ১০ শয্যার আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এই ইউনিট চালু করা হয়েছে।
রবিবার( ১৪জুন ) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ শাখাওয়াত হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। তিনি বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন আইসিইউ ইউনিট চালু করা হচ্ছে। এর ফলে বাগেরহাটের রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর দূরবর্তী হাসপাতালে যেতে হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, সিভিল সার্জন ডাঃ আ.স.ম মাহাবুবুল আলম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অসিম কুমার সমদ্দার এবং আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার। এছাড়াও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, আইসিইউ ইউনিটটি চালুর মাধ্যমে গুরুতর অসুস্থ রোগীদের জরুরি ও নিবিড় পরিচর্যা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষ করে শ্বাসকষ্ট, হৃদরোগ, দুর্ঘটনাজনিত জটিলতা এবং অন্যান্য সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় এ ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আইসিইউ ইউনিট চালু হওয়ায় জেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd