1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

আইনি লড়াইয়ে সুফল পেলেন সামান্থা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এআই প্রযুক্তির অপব্যবহারে তৈরি ডিপফেক ভিডিও, বিকৃত ছবি ও আপত্তিকর ডিজিটাল কনটেন্টে নিজের ছবি ও নাম অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এবার সেই মামলায় বড় ধরনের অন্তর্বর্তী সুরক্ষা পেলেন তিনি। সামান্থার পরিচয় ব্যবহার করে তৈরি অননুমোদিত ডিজিটাল কনটেন্ট সরিয়ে ফেলার দিয়েছেন নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট। বিচারপতি মাধব জামদারের একক বেঞ্চ মামলাটিতে এই অন্তর্বর্তী নির্দেশ দেন। আদালতে উপস্থাপন করা ছবি, বিকৃত ভিডিও এবং এআই-নির্মিত ডিপফেক কনটেন্ট পর্যালোচনা করে প্রাথমিকভাবে আদালত জানিয়েছে, এ ধরনের কনটেন্ট সামান্থার ‘পার্সোনালিটি’, ‘পাবলিসিটি’ ও ‘নৈতিক অধিকার’-এর ওপর সরাসরি প্রভাব ফেলছে। মামলায় সামান্থার অভিযোগ, অনুমতি ছাড়া বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তার নাম, কণ্ঠস্বর ও ছবি ব্যবহার করে নানা ধরনের কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে এআই-নির্মিত ভিডিও ও ভয়েস, বিকৃত ছবি এবং বিভিন্ন আপত্তিকর ডিজিটাল কনটেন্ট। শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বিভিন্ন এআই প্ল্যাটফর্ম, ই-কমার্স পোর্টাল ও অন্যান্য ডিজিটাল মাধ্যমেও তাঁর পরিচয় বেআইনিভাবে বাণিজ্যিক ও অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে আদালতকে জানানো হয়। সামান্থার আইনজীবীরা আদালতে বলেন, তার ব্যক্তিগত ও পেশাগত পরিচয়ের এ ধরনের অননুমোদিত ব্যবহার অভিনেত্রীর সুনাম ও মৌলিক অধিকারের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলছে। আদালতের অন্তর্বর্তী নির্দেশের ফলে সামান্থার পরিচয় ব্যবহার করে তৈরি অননুমোদিত কনটেন্ট সংশ্লিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মগুলো থেকে সরিয়ে ফেলতে হবে। ফলে এআই-নির্মিত ডিপফেক ও বিকৃত কনটেন্টের বিরুদ্ধে অভিনেত্রীর আইনি লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd