1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
মোরেলগঞ্জ প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জে এক মাদ্রসা সুপারের অপসারণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় অভিভবাক, এলাকাবাসি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের দাবি দুর্নীতিবাজ সুপার এ মাদ্রাসায় যদি থাকে দিন দিন ছাত্রের সংখ্যা কমে যাবে।

(১৪ জুন রবিবার) বেলা ১২টায় উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের পোলেরহাট আলহাজ¦ আজহারিয়া দাখিল মাদ্রাসার বিতর্কিত অর্থ আত্মসাৎ ও দুর্নীতিবাজ সুপার আনোয়ার  হোসেনের অপসারণের দাবিতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে বক্তাব্য রাখেন দৈবজ্ঞাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, ইউনিয়ন জামায়াত ইসলামীর যুব সংগঠনের সভাপতি আলী আকবর শিকদার,  সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ওয়ার্ড সভাপতি মশিউর রহমান, ৭নং ওয়ার্ডের জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক, জামায়াত নেতা আফসার আহম্মদ, আল আমিন হাওলাদার, ছাত্র অভিভাবক মোস্তাফিজুর রহমান, আলকাজ হাওলাদার, পান্না শিকদার, বিএনপি নেতা হারুন শেখ প্রমুখ।
বক্তারা বলেন, সুপার আনোয়ার হোসেন মাদ্রাসায় স্থানীয়দের কমিটিতে না রাখা, কয়েকদিন পূর্বে মামলায় জেল খেটে আসছে, তার বিরুদ্ধে নানাবিধ অনিয়মের সাথে জড়িয়ে পড়েছেন।

সুপার আনোয়ার মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে তিনি ৩০ ডিসেম্বর ২০২৫ সালে লিখিত অঙ্গিকার করেছিলেন মাদ্রাসা ত্যাগ করবেন সেটি করেননি। আমাদের একটাই দাবি লিখিত অঙ্গিকার যেনো বাস্তবায়ন হয়।

এ বিষয়ে আলহাজ¦ আজহারিয়া দাখিল মাদ্রাসার আনোয়ার হোসেন বলেন, বিগত ৬ বছর বাবুল হাওলাদার মাদ্রাসার সভাপতি থাকাকালিন সময়ে ৬টি নিয়োগের ২২ লাখ ৪৪ হাজার টাকা আত্মাস্বাৎ করেছেন। আমি তার প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd