1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

পাইকগাছায়  বাস – ভ্যান মুখোমুখি ধাক্কা ; আহত- ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
ইমদাদুল হক, পাইকগাছা খুলনা
পাইকগাছায় যাত্রিবাহী বাস ও  ভ্যানের মুখোমুখি ধাক্কায়  মহিলাসহ ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর  আহত মহিলা যাত্রী রাফেজা (৪৩)কে খুলনা মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরন করে। অপর আহত ভ্যান চালক হাবিবুল্লাহ (৩০) ও ইসলাম সানা (৬০)’কে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
১৩ জুন শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার লস্কর ইউপির লক্মীখোলার আরশাদ মেম্বার বাড়ী সংলগ্ন মোড়ে পাইকগাছা কয়রা সড়কে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎকরা বলছেন এ মুহুর্তে সবাই বিপদ মুক্ত রয়েছেন। আহত রাফেজা লক্মীখোলার মোস্তাক সরদারের স্ত্রী ও ভ্যান চালক হাবিবুল্লাহ চাঁদখালীর দক্ষিন গড়েরআবাদের হোসেন গাজীর ছেলে ও ইসলাম সানা কয়রার হড্ডা ( হরিহরনগর) রহিম সানার ছেলে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও বাসটি অক্ষত রয়েছে।
আহত ইসলাম সানা জানান, আমরা  পাইকগাছা থেকে  ভ্যানযোগে বাড়ি যাচ্ছিলাম পথিমধ্যে ভ্যানটি  লক্মীখোলার আরশাদ মেম্বারের বাড়ির মোড়ে পৌছালে এ সময় কয়রা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-০-১১-৯৩৬৬ নং যাত্রিবাহী বাসটি মুখোমুখি ধাক্কা দেয়  এতে  ভ্যান চালক হাবিবুল্লাহর মাথা ফেটে জখম হয়, ইসলাম সানার  মাথায় আঘাত ও রাফেজার হাত ভেঙে যায়।
স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে বাস চালক ইব্রাহিমের মাধ্যমে তাদেরকে  হাসপাতালে প্রেরন করেন।
 এদিকে বাস-মিনিবাস শ্রমিক সংগঠন পাইকগাছা শাখার সাধারন সম্পাদক বাবলু বলেন, মালিক পক্ষ আহতদের চিকিৎসার সব ব্যয়ভার বহন করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd