1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

রুশ পার্লামেন্ট নির্বাচনে বড় জয়ের দিকে পুতিনের দল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রাশিয়ার প্রথম পার্লামেন্ট নির্বাচনে বড় জয়ের পথে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। প্রাথমিক ফলাফলে প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে দলটি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, সোমবার পর্যন্ত ৯০ দশমিক ৪৩ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে ইউনাইটেড রাশিয়া পেয়েছে ৫৭ দশমিক ৮৬ শতাংশ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা কমিউনিস্ট পার্টি পেয়েছে ১৩ দশমিক ৮৪ শতাংশ ভোট। এ ছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৮ দশমিক ৯ শতাংশ, নিউ পিপল ৭ দশমিক ৯৪ শতাংশ এবং আ জাস্ট রাশিয়া ৪ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়েছে। গত শুক্রবার শুরু হওয়া তিন দিনের নির্বাচনে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার ৪৫০ সদস্য নির্বাচিত হচ্ছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৭ শতাংশ। এদিকে, নির্বাচনে যুদ্ধবিরোধী অধিকাংশ প্রার্থীকে অংশ নিতে দেওয়া হয়নি। রাশিয়ার দখলকৃত ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিঝঝিয়া ও ক্রিমিয়ায় ভোটগ্রহণের নিন্দা জানিয়েছে ইউক্রেন। দেশটি এই নির্বাচনকে অবৈধ বলে অভিহিত করেছে। ভোটগ্রহণের শেষ দিন গত রোববার মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। ২০২১ সালের নির্বাচনে স্টেট ডুমার ৪৫০ আসনের মধ্যে ৩২৬টি পেয়েছিল ইউনাইটেড রাশিয়া। এবারের নির্বাচনের চূড়ান্ত ফল শুক্রবারের আগে প্রকাশের সম্ভাবনা নেই বলে জানিয়েছে তাস।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd