1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে এমপি সূবর্না শিকদার:  বিগত নির্বাচনের লজ্জা কাটিয়ে সুন্দর বাগেরহাট উপহার দিন, সকল প্রত্যাশা পূরণ করা হবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
এম. পলাশ শরীফ, বাগেরহাট: জাতীয় সংসদে গোপালগঞ্জ থেকে সংরক্ষিত আসনে নির্বাচিত সংসদ সদস্য ও বাগেরহাটের ১, ২ ও ৪ নং আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি সূবর্না শিকদার বলেছেন, আপনারা আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিগত দিনের লজ্জা কাটিয়ে একটি সুন্দর বাগেরহাট উপহার দিন। আপনাদের সকল প্রত্যাশা পূরণ করা হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা ও স্থানীয় উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “কিছু না দিয়ে কিছু পেতে চাইলে হবে না। আগে আপনারা বর্তমান প্রধানমন্ত্রীকে বাগেরহাট জেলার সকল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করুন। তাহলে এ এলাকার উন্নয়নের জন্য যা দরকার তা প্রধানমন্ত্রীর কাছ থেকে এনে দিতে পারব।”
সভায় বক্তব্য রাখতে গিয়ে মোরেলগঞ্জে মাদকের ছড়াছড়ি নিয়ে বিস্ময় প্রকাশ করেন এবং তা নিয়ন্ত্রণে সকলকে তৎপর হওয়ার পরামর্শ দেন তিনি।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে এমপি সূবর্না শিকদার বলেন, “আপনারা নিজেরা নিজেরা মারামারি করে নিজেদের অবস্থান নষ্ট করবেন না। গত নির্বাচনে বাগেরহাটের ৪টি আসনের মধ্যে ৩টিতে বিএনপির প্রার্থী হেরেছে। এটা লজ্জার। দলীয় বিরোধ, দ্বন্দ্ব মিটিয়ে দলকে এগিয়ে নিন।”
তিনি দেশব্যাপী ডেগু নিয়ন্ত্রণে সবার দায়িত্বশীল ভূমিকা রাখা এবং যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে সামাজিক অবক্ষয় রোধের তাগিদ দেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় সভাপতি মতুয়াচার্য পদ্মনভ ঠাকুর।
এছাড়া বক্তব্য রাখেন থানার ওসি মো. শহিদুল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, তাতীদল কেন্দ্রীয়  কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির নমিনেশন প্রাপ্ত সোমনাথ দে, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা আব্দুল মজিদ জব্বার ও  প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, বিএনপির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এর পূর্বে তিনি মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণাথীদের সাথে সংক্ষিপ্ত এক মতবিনিময় করেন জাতীয় সংসদে গোপালগঞ্জ থেকে সংরক্ষিত আসনে নির্বাচিত সংসদ সদস্য ও বাগেরহাটের ১, ২ ও ৪ নং আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি সূবর্না শিকদার। এ সময় উপস্থিত ছিলেন তাতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, এ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়ন ব্যায়ন কর্মকর্তা ড. মোহা. মোখলেসুর রহমান, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। #

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd