1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

নারীদের উদ্দেশে যে বার্তা দিলেন সাফা কবির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাফা কবিরের শোবিজে পথচলা এক যুগেরও বেশি সময়ের। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তিনি তুলনামূলক কম কাজ করলেও বেছে বেছে অভিনয় করে যাচ্ছেন। নারী হিসেবে তার সাফল্যময় যাত্রার স্বীকৃতি হিসেবে এবার ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন সাফা কবির। সম্মাননাটি গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি অন্য নারীদেরও নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ফেসবুকে দেওয়া এক বার্তায় সাফা লেখেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই-তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’ এর আগে পুরস্কার পাওয়ার পর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’ সবশেষ কোরবানির ঈদে পর্দায় দেখা গেছে সাফা কবিরকে। উৎসব উপলক্ষে প্রচারিত তার একাধিক নাটক দর্শকমহলে প্রশংসিত হয় এবং জনপ্রিয়তাও পায়। এর পর কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তিনি। দেশে ফিরলেও নতুন কোনো কাজ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নতুন কোনো চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd