শেখ আব্দুল গফুর,কপিলমুনি (খুলনা) অফিস: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক সন্তানের জননী তৃপ্তি বিশ্বাস (৩৮)।
বৃহস্পতিবার ১৭ ই নভেম্বর সকালে উপজেলার কাশিমনগর গ্রামের মৃত এছেম গাজীর ছেলে
প্রেমিক রবিউল গাজীর বাড়িতে উপস্থিত হয়ে তিনি অনশন শুরু করেন। অনশনের এক পর্যায়ে
ঐদিন দুপুরের দিকে রবিউল গাজী প্রেমিকা তৃপ্তি বিশ্বাসকে মারধর করে তার বাড়ি থেকে বের
করে দেয়। এরপরেও তিনি প্রেমিকের বাড়ির পিছনে অনশন চালিয়ে যান। এক পর্যায়ে
গ্রামবাসী এ ঘটনা নিয়ে একটা শালিশের আয়োজন করবেন মর্মে সান্ত্বনা দিলে তিনি
অনশন ভঙ্গ করেন। ঘটনাস্থল কাশিমনগর গ্রামের সরজমিনে গেলে গ্রামের অনেকে জানিয়েছেন
রবিউল গাজী ও তৃপ্তি বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন পরকীয়া সম্পর্ক ছিল। তারা আরো জানান
তৃপ্তি বিশ্বাস প্রয়াত স্কুল শিক্ষক বিধান কুমার বিশ্বাসের স্ত্রী তৃপ্তির সাত বছরের একটি
পুত্র সন্তান রয়েছে। এ ঘটনায় তৃপ্তি বিশ্বাস জানান স্বামী বিধান কুমার বিশ্বাস অসুস্থ
হয়ে পড়লে রবিউলের সাথে আমার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। স্বামী মারা গেলে রবিউল তাকে
বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক সহ তৃপ্তির কাছ থেকে নানা সুবিধা ভোগ করে।
আট বছর ধরে তার সাথে আমার পরকীয়ার সম্পর্ক থাকলেও এখন সে আমাকে বিয়ে করতে অস্বীকার
করায় আমি তার বাড়িতে এসে অনশন করছি। অপরদিকে রবিউলের কাজে জানতে চাইলে তিনি
জানান তৃপ্তি বিশ্বাসের সাথে আমার কোন সম্পর্ক নেই। শত্রুপক্ষরা ষড়যন্ত্র করে তৃপ্তিকে
দিয়ে আমাকে হয়রানি করতে এমনটি করছেন। তৃপ্তিকে মারপিটের ঘটনাও সে অস্বীকার করেন।