1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

৮৭ বছরের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রেকর্ড বরাবরই ভাঙার জন্যই গড়া হয়। এক রেকর্ড ভেঙে জন্ম নেয় নতুন রেকর্ড। তবে কিছু রেকর্ড আছে যা ভাঙতে সময় লেগে যায় শতবর্ষের কাছাকাছি। যেমন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের টানা ৯৩ ঘরোয়া লিগের ম্যাচে গোল করার রেকর্ডটিও তেমনই। ৮৭ বছর ধরে চলা এই রেকর্ডে ভাগ বসায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। এবার সেই রেকর্ড এককভাবে নিজেদের করে নিয়েছে সৌদি প্রো লিগের দলটি। আল খালিজের বিপক্ষে জিততে না পারলেও ১-১ গোলে ড্র করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে আল নাসর। ঘরোয়া লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার কীর্তি এখন এককভাবে আল নাসরের। প্রায় ৩ বছর সময় লেগেছে রেকর্ডটি ভাঙতে। ২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে শুরু হয়েছিল দলটির ধারাবাহিক গোলের যাত্রা। সেই থেকে গত রোববার পর্যন্ত টানা গোল করে আসছে রোনালদোর দল। সেদিন আল খালিজের বিপক্ষে আব্দুল্লাহ আল-হামদান গোল করে দলটিকে টানা ৯৪ ম্যাচে গোল করার বিশ্ব রেকর্ড গড়তে সহায়তা করে। এতে করে ভেঙে গেছে ১৯৩০-এর দশক থেকে টিকে থাকা রিভার প্লেটের রেকর্ড। ১৯৩৬ থেকে ১৯৩৯ টানা ৯৩টি ঘরোয়া লিগ ম্যাচে গোলের দেখা পায় আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট। সেই ৯৩ ম্যাচে রিভার প্লেটের গোলসংখ্যা ছিল ৩০১। তবে এখনও রিভার প্লেটের একটি কীর্তি অক্ষত রয়ে গেছে। সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করার রেকর্ডটি এখনও আর্জেন্টাইন ক্লাবটির দখলে। এর মধ্যে ছিল ৯৩টি লিগ ম্যাচের সঙ্গে পেনিয়ারোলের বিপক্ষে দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি কাপ ম্যাচ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd