1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১ হাজার ১৫৩ জন, মৃত্যু ৬৪০ ছাড়াল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬

হামের প্রভাব যেন কমছেই না। প্রতিনিয়ত ঝরছে শিশুদের তাজা প্রাণ। একই সঙ্গে হাসপাতালে ঝড়ো হচ্ছে শত শত রোগী। সবশেষ গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে হামের উপসঙ্গে মারা গেছে আরও ১ শিশু।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৫১ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯২ শিশু। মোট মারা গেছে ৬৪৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৭ জন। অন্যদিকে গত এক দিনে হাম আক্রান্ত রোগী ১২৪ জন।

গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৪ হাজার ২৬৬ জন। মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৮৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৯৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৫ হাজার ২৭৫ জন। হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৫৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd