1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

হুতিদের অবরোধে রুট বদলেছে সৌদির ৮ তেলবাহী ট্যাঙ্কার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : সৌদি আরবের আটটি তেলের ট্যাঙ্কার পার হতে দেয়নি বলে দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। তাদের ঘোষিত সামুদ্রিক অবরোধের কারণে সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাঙ্কার বাব আল-মান্দেব প্রণালি ব্যবহার না করে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অব গুড হোপ ঘুরে গন্তব্যে যেতে বাধ্য হয়েছে। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েদেওয়া এক পোস্টে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এ দাবি করেন। তিনি বলেন, সৌদি জাহাজের বিরুদ্ধে আরোপ করা সামুদ্রিক অবরোধ কার্যকর হওয়ায় এসব ট্যাঙ্কার লোহিত সাগরের পথ এড়িয়ে বিকল্প রুট বেছে নিয়েছে। এদিকে গত বৃহস্পতিবার সৌদি আরবসহ ১৪টি দেশ বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ-চলাচলের স্বাধীনতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দেয়। উল্লেখ্য, গত ২০ জুলাই ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। এরপর থেকে তারা সৌদি-সংশ্লিষ্ট কয়েকটি জাহাজে হামলার দাবিও করেছে। তবে সৌদি আরব বলেছে, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে এবং যেকোনো হুমকির জবাব দেবে। সূত্র: আনাদোলু এজেন্সি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd