1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

হিপ ইনজুরিতে পড়লেন রাশমিকা, অনিশ্চয়তায় দুই সিনেমা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন দুটি সিনেমা ‘রানাবালি’ ও ‘মাইসা’র শুটিং চলাকালে তিনি নিতম্বে (হিপ) গুরুতর আঘাত পেয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হতে পারে। যদিও এ বিষয়ে এখনো রাশমিকা বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। প্রতিবেদন অনুযায়ী, একটি নাচের দৃশ্যের শুটিং করার সময় রাশমিকার নিতম্বের টেনডন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে সঙ্গেই ইউনিটের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা বিশ্রাম ও পুনর্বাসনের (রিহ্যাবিলিটেশন) পরামর্শ দেন। ফলে আপাতত তার শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশমিকার এই চোটের খবর সামনে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রানাবালি’র শুটিং ও মুক্তির সময়সূচি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পিরিয়ড অ্যাকশনধর্মী এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন বিজয় দেবরাকোন্ডা। উনিশ শতকের শেষভাগের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন হলিউড অভিনেতা আর্নল্ড ভসলু। অন্যদিকে, পরিচালক রবীন্দ্র পুল্লের অ্যাকশন সিনেমা ‘মাইসা’তেও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রাশমিকাকে। এছাড়া আল্লু অর্জুন অভিনীত সম্ভাব্য সিনেমা ‘রাকা’য় তার অভিনয়ের গুঞ্জনও রয়েছে, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। সম্প্রতি মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি ‘ককটেল ২’-এও প্রধান চরিত্রে অভিনয় করেন রাশমিকা। হোমি আদাজানিয়া পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন শাহিদ কাপুর ও কৃতি শ্যানন। এটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়। এদিকে রাশমিকার শারীরিক অবস্থার বিষয়ে ভক্তরা উদ্বিগ্ন হলেও, তার সুস্থতা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চিকিৎসাবিষয়ক তথ্য প্রকাশ করা হয়নি। ফলে আপাতত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের দিকেই নজর রাখতে হচ্ছে সিনেপ্রেমীদের।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd