1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

হামের প্রকোপ থামছেই না, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

দেশজুড়ে হঠাৎ হামের আতঙ্ক বেড়েই চলছে। প্রতিনিয়ত শিশুর মৃত্যু সঙ্গে মায়ের ভরা কোল খালি হচ্ছে। একই সঙ্গে শত শত রোগী হাসপাতালে ভিড় জমাচ্ছে। সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৭৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। 

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৭৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯০ হাজার ৯৮২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৬ জন। আর গত ১৫ মার্চ থেকে আজ শুক্রবার পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ৮৬৯ জনে।এছাড়া গত ১৫ মার্চ থেকে আজ শুক্রবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৫৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হওয়ায় গত ১৫ মার্চ থেকে আজ শুক্রবার পর্যন্ত সন্দেহজনক হামে মারা যাওয়া মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৭ জনে। গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (১৮ জুন) পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd