1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮১০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেশে হামের সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ এবং ১৮৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৯৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭১৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন খুলনা বিভাগের।

গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২২ হাজার ১৫০ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১৯৪ জন।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪ হাজার ৭১৭ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১ হাজার ৫৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮৬৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

হামের প্রাদুর্ভাবের সময় উপসর্গ নিয়ে হওয়া মৃত্যুগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারে। তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলমান পরিস্থিতিতে ঢাকা বিভাগেই আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি। নতুন করে আক্রান্ত ও মৃত্যুর ঘটনাগুলোও দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে হাম কিংবা হামের উপসর্গের ৪২ হাজার ১৭৪ জন রোগী শনাক্ত হয়েছিল। ওই সময়ে বিশ্বের অন্য কোনো দেশে এত বেশি রোগী পাওয়া যায়নি বলে সংস্থাটির তথ্যের বরাতে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd