1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের অনুরোধে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তারা মধ্যপ্রাচ্যের সামপ্রতিক পরিস্থিতির পাশাপাশি গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। এর কয়েক দিন আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় তারা কোন ধরনের ‘অবদান’ রাখবে কি না, তা বিবেচনা করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী নিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এই আলোচনা হলো

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd