1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার আবুধাবির জাহাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একটি জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানিটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। গতকাল শনিবার ভোরে ঘটনাটি ঘটে। আনাদোলু এজেন্সির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থাও এ নিয়ে খবর প্রকাশ করেছে। হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানিয়েছে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি। এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছিল, হরমুজ প্রণালির দক্ষিণ করিডরে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। স্যাটেলাইট পর্যবেক্ষণের তথ্য উদ্ধৃত করে ফারস জানায়, আগুন নিয়ন্ত্রণ ও তেল ছড়িয়ে পড়া ঠেকাতে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির অপর একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে সেখানে কোনো জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। বিশেষ করে আবুধাবির জাহাজে হামলার ঘটনায় উপসাগরীয় রাষ্ট্রগুলো ফুঁসে উঠতে পারে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd