1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

হরমুজে নির্ধারিত নৌপথ না মেনে বিপাকে বিদেশি কনটেইনারবাহী জাহাজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ইরানের নির্ধারিত নৌপথের বাইরে অগভীর পানিতে প্রবেশ করায় হরমুজ প্রণালিতে একটি বিদেশি কনটেইনারবাহী জাহাজ আটকে গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাহাজটি ইরানি কর্তৃপক্ষ নির্ধারিত নৌপথ ছেড়ে অগভীর পানিতে প্রবেশ করায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আবারও সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটি বলেছে, হরমুজ প্রণালি অতিক্রমকারী সব জাহাজকে শুধু ইরানের লারাক দ্বীপের দক্ষিণে নির্ধারিত করিডোর ব্যবহার করতে হবে। তেহরানের দাবি, এটিই প্রণালিতে জাহাজ প্রবেশ ও বের হওয়ার একমাত্র অনুমোদিত পথ। এদিকে সামপ্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে স্বাভাবিক নৌপরিবহন পরিস্থিতি ফিরে আসার আশা আবারও ধাক্কা খেয়েছে। যুক্তরাষ্ট্র-ইরানের অন্তর্বর্তী সমঝোতার পর এ অঞ্চলে জাহাজ চলাচল আবার বাড়তে শুরু করলেও সামপ্রতিক হামলাগুলো সেই আশাবাদকে দুর্বল করে দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd