1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

স্কুলে ১৪ বছরের কম শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: স্কুলে ১৪ বছরের কম বয়সী মেয়ে শিক্ষার্থীদের জন্য হিজাব নিষিদ্ধ করেছে মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়া। গতকাল সোমবার থেকে রাজধানী ভিয়েনাসহ দেশটির সর্বত্র এই নিষেধাজ্ঞা কার্যকরও করা হয়েছে। গত ডিসেম্বরে স্কুলে ১৪ বছরের কম বয়সী মেয়ে শিক্ষার্থীদের জন্য হিজাব পরিবহন বিষয়ক একটি বিল পাস হয় অস্ট্রিয়ার পার্লামেন্টে। বিলটির পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছিল, হিজাব অস্ট্রেলিয়ার মেয়ে শিক্ষার্থীদের স্বাধীনতার পরিপন্থি। পার্লামেন্টে ভোটের সময় ক্ষমতাসীন জোট সরকারের তিন শরিক দলের প্রায় সব এমপি বিলের পক্ষে ভোট দিয়েছিলেন। বিলটি পাসের পর প্রতিবাদ জানিয়েছিল অস্ট্রীয় মুসলিমদের সংস্থা দ্য ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া (আইজিজিও)। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছিল, এই বিল অস্ট্রিয়ার সংবিধানে স্বীকৃত মানবাধিকারের পরিপন্থি। নতুন আইনকে চ্যালেঞ্জ করে অস্ট্রিয়ার সাংবিধানিক আদালতে পিটিশনও করেছিল আইজিজিও। কিন্তু গত জুলাই মাসে সেই পিটিশন খারিজ করে দেন আদালত। আদালত বলেছিলেন, নাগরিকদের মধ্যে বৈষম্য উসকে দেয়- এমন কোনো কিছু অস্ট্রিয়ার সংবিধান সমর্থন করে না। গতকাল সোমবার অস্ট্রিয়ার জাতীয় টেলিভিশন চ্যানেল ওআরএফকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রী বলেছেন, “পার্লামেন্টে বিলটি উত্থাপনের আগে আমরা নিবিড়ভাবে পর্যালোচনা করেছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি যে কোনোভাবেই যেন এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়।” এদিকে অস্ট্রিয়ার বাম দলগুলো সরকারের এই আইনের প্রতিবাদ জানিয়ে আন্দোলনের ডাক দিয়েছে। সূত্র : রয়টার্স

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd